জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রথম বর্ষে পাসের হার ৯০ দশমিক ২৯ শতাংশ।
ডিগ্রি প্রথম বর্ষের ফল দেখতে এখানে ক্লিক করুন
ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল আজ বিকেল ৩টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় সারা দেশের ৬৪৯টি কেন্দ্রে ১৯২১টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২লাখ ২৪হাজার ৬৬২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গড় উত্তীর্ণের হার ৯০দশমিক ২৯শতাংশ। প্রকাশিত ফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।