Image description

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বর্তমান সময়টা বেশ ফুরফুরে মেজাজেই কাটাচ্ছেন তিনি। কয়েক দিন ধরে দুবাইয়ের বিভিন্ন মনোরম লোকেশনে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে। কখনো দুবাইয়ের ঐতিহ্যবাহী লুকে মরুভূমিতে উটের পিঠে চড়ছেন, আবার কখনো বিলাসবহুল পরিবেশে নিজেকে মেলে ধরছেন। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল ও জল্পনার জন্ম দিয়েছে।

সোমবার সকালে ফেসবুকে মিষ্টি জান্নাত একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে কমলা রঙের একটি শর্ট ড্রেস এবং লাল ব্লেজারে বেশ আবেদনময়ী লুকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা আমার তোমাকে..... ssssssss, coming soon new blast.

বিশেষ করে, রহস্যময় ‘ssssssss’ লিখে মিষ্টি জান্নাত ঠিক কাকে ইঙ্গিত করেছেন, তা নিয়ে নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। অনেক ভক্তই মন্তব্য ঘরে প্রশ্ন তুলেছেন, এই ‘sss’ কি তবে ঢালিউড সুপারস্টার শাকিব খান? জনৈক এক অনুরাগী সরাসরিই মন্তব্য করেছেন, ‘sss মানে কি শাকিব ভাই?’ মূলত শাকিব খানের নামের আদ্যক্ষর ‘S’ হওয়ার কারণেই ভক্তরা এমন ইঙ্গিত খুঁজে পাচ্ছেন; ভাবছেন শাকিব খানকে নিয়ে চমকে দেওয়ার মতো কিছু ঘটাতে যাচ্ছেন তিনি।