Image description

বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হঠাৎ ধরা পড়েছে বিষধর সাপ। সোমবার (১৮ মে) ভবনটির নিচতলায় একটি সাপ দেখা গেলে দ্রুত সেখানে সাপ উদ্ধারকারী দল ও স্থানীয় কর্মকর্তারা পৌঁছান। পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সাপটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিচের অংশে দেখা যায়। একজন অভিজ্ঞ সাপ উদ্ধারকারী খালি হাতেই সেটিকে ধরে ফেলেন। পরে লেজ ধরে নিয়ন্ত্রণে এনে হাতের চারপাশে পেঁচিয়ে ব্যাগে ভরে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপটি বিষধর ছিল না।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এতে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বাসিন্দাদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এদিকে সালমান খান পরিচালক অপূর্ব লাখিয়ার নতুন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’–এর কাজ নিয়ে ব্যস্ত। ছবিটি আগে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে পরিচিত ছিল। এতে তার সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়া নয়নতারার সঙ্গে একটি নতুন অ্যাকশনধর্মী ছবির শুটিংও করছেন তিনি।