Image description

কাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন পর্দা থেকে অনেকটাই দূরে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ায় ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলে থাকেন এ অভিনেত্রী।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এ নায়িকা। সেখান থেকে বিভিন্ন সময় নিজের আবেগ-অনুভূতির কথা জানিয়েছেন এতদিন। কিন্তু এবার এক পোস্টে মাহি জানালেন―যেকোনো সময় মরে যেতে পারেন তিনি!

গতকাল রোববার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ নায়িকা লিখেছেন, ‘আমার শুধু মনে হচ্ছে, আমি যেকোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে, সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি। দম বন্ধ লাগতেছে।’

মাহির পোস্টে চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্য করে লিখেছেন, ‘জীবন ছোট, আর এটিই একমাত্র সত্য। তুমি এই মাত্র দুটি মৃত্যুর কথা শুনলে এবং এর মধ্যে একটি খুবই আকস্মিক ছিল।’ জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘ভাইয়া, প্রকৃত অর্থেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।’

তবে, কী কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট দিয়েছেন বিস্তারিত কিছু জানাননি মাহি। তবে তার এ পোস্টে স্পষ্ট যে, জীবনের চরম অনিশ্চয়তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।