স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ১ সেপ্টেম্বরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে দেশের খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টের লাইসেন্স ইস্যু এবং নবায়নের অন্যতম শর্ত হিসেবে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন অন্তর্ভুক্ত করা এবং তা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টের লাইসেন্স ইস্যু এবং নবায়নের অন্যতম শর্ত হিসেবে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণের লক্ষ্যে এ ব্যবস্থা কার্যকর করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ১ সেপ্টেম্বরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে দেশের খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টের লাইসেন্স ইস্যু এবং নবায়নের অন্যতম শর্ত হিসেবে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন অন্তর্ভুক্ত করা এবং তা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নির্দেশনাটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট জেলার ইউনিয়ন পরিষদগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, দেশের জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটগুলোয় বাংলা কিউআরভিত্তিক লেনদেন নিশ্চিত করা প্রয়োজন।