Image description
 

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।

 

পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই।সবাই ভালো থাকুন, সুখে থাকুন।’