Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে তাহেরী। মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।

ফলে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তাহেরী।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ–৪ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে ১৮৩টির ফলাফল পাওয়া গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন।

প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৩৯। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট ১ লাখ ২৩ হাজার ২৬টি।

 

জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা এস এম ফয়সলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।