Image description

সপরিবারে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে পৌনে ১০টার দিকে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

একই কেন্দ্রে ভোট দেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্ধী হিসেবে রয়েছেন- জামায়াতের প্রার্থী স.ম খালিদুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী আতিক আহমদে, ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহসহ ১১ জন প্রতিদ্বন্দিতা করার কথা ছিলো। তবে গতকাল চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।

এই আসনে মোট ভোটার ৩লাখ৩৩ হাজাত ৭৭৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ০৬০ ও তৃতীয় লিঙ্গ ৮ জন।