Image description
 

ফ্রেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচার-প্রচারণা নিয়ে।

 

এদিকে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপিপন্থি একঝাঁক শিল্পী। সেই কাতারে ছিলেন সংগীতশিল্পী মনির খানও।

 

নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে মনির খান বলেন, আগামী ১২ তারিখ নিয়ে আমাদের ঘুম, খাওয়া হারাম হয়ে গেছে। বাংলাদেশে সংস্কৃতিমনা সব শিল্পী এক হয়ে গিয়েছেন। সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারেক রহমানের বক্তব্য ও তার ঘোষিত ইশতেহারে বাংলার মানুষ মুগ্ধ।

 

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না উল্লেখ করে এই শিল্পী আরও বলেন, এই দেশকে সুস্থ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা একমাত্র তারেক রহমানকে দিয়েই সম্ভব।

 
 

 

এদিন ঢাকা ১৭ আসনের ধানের শীষের পক্ষে প্রচারণায় মনির খানের পাশাপাশি সঙ্গে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, নায়িকা সিমলাসহ অনেকেই।