ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাঁদের ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
বিটিভি সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ডা. শফিকুর রহমানের ভাষণ এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তারেক রহমানের ভাষণ সম্প্রচার করা হবে।
এ ছাড়া একই দিনে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের।
এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর ভাষণ সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচার করা হয়।