Image description
 

আগামী ১২ ফেব্রুয়ারী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।  দলের প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসাবে  শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  তারেক রহমানের এই সফরসুচি বিষয়টি  নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

 

সুত্র মতে, গত ১১ জানুয়ারী উত্তরাঞ্চলের ওই তিন জেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়েছিল। তবে গত ৩০ জানুয়ারী তারেক রহমান নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের প্রথম দফা সফরে এসে বিভাগীয় শহর রংপুরে বিশাল জনসভায় বক্তব্য দিয়েছিলেন। 

এদিকে শনিবার তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি জনসভা ঘিরে সাজ সাজ রব শুরু হয়েছে। প্রতিটি জনসভা স্থলে মঞ্চ তৈরীর কাজ চলছে। পাশাপাশি তারেক রহমানের আগমের ঘিরে শহরগুলোতে প্রচারনা মিছিল ও মাইকিং চলছে।

 

দলীয় সুত্রমতে এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচারনার জনসভার সফরে  তিনি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করবেন এবার। তারেক রহমান সকালে ঢাকা থেকে  বিমানে করে নীলফামারীর  সৈয়দপুর বিমানবন্দর সকাল ১১টায় পৌছাবেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে প্রথমে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে  সকাল সারে ১১ টায় জনসভায় যোগদান করবেন। সেখান থেকে  হেলিকপ্টারে রওনা দিয়ে  দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা বড় মাঠে জনসভায় অংশ নিবেন। নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান পুনরায় হেলিকপ্টারে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে বিকাল সারে ৩টার জনসভায় যোগদান করবেন। সেখানে বক্তব্য শেষে তিনি প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্তার যোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে  বিমানযোগে সন্ধ্যায়  ঢাকায় ফিরে যাবেন।
 
তিন জেলার এই নির্বাচনি সভায় ঠাকুরগাঁও জেলার ৩টি ,নীলফামারী জেলার চারটি ও দিনাজপুর জেলার ৬টি সহ ১৩টি আসনের ধানেরশীষ ও বিএনপি জোটের প্রার্থীরা অংশ নিবেন।

প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে তারেক রহমানের খালাতো ভাই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন রয়েছে।  

দলীয় সুত্র মতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে প্রতিটি এলাকার বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুতি গ্রহণ করেছেন। সেই সাথে মঞ্চ তৈরীর প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে নীলফামারীর জনসভাস্থল শহরের বড় মাঠটিতে দুই লাখ মানুষের সমাগম ঘটবে বলে জানান জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।