Image description
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাজধানীর মালিবাগে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন ঘিরে প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য করছে। এর আগে আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচন সমর্থন দিয়েছে ভারত। এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, নানা জায়গায় টাকা দিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে।