১৯৭১ সালে যারা রাজাকার ছিল তারা নিজ রাষ্ট্র পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল৷ যতদিন যুদ্ধ হয়েছে শুধু ততদিনই তারা পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু নয় মাসের যুদ্ধ শেষে কোনো রাজাকারই পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেনি। বরং বাংলাদেশকে নিজ রাষ্ট্র হিসেবে কবুল করে আমৃত্যু দেশপ্রেমিক ছিল।
আশ্চর্য এক ঘটনা হলো, বিগত ৫৫ বছরো একজন রাজাকারও বিদেশে সম্পদ পাঁচার করেনি। বরং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম রেমিট্যান্স আসা শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে যাওয়া রাজাকারদের হাত দিয়ে।
অন্যদিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এ দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে মুজিববাদী কুলাঙ্গাররা। এরা একাত্তরে মুক্তিযুদ্ধের নাম করে ভারতে প্রশিক্ষণ নিয়েছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেনি। এরা দেশে ঢুকে ভারত বিরোধী কমিউনিস্ট মুক্তিযোদ্ধাদের হত্যা করতো। এদের হাত থেকে রেহাই পাননি স্বাধীন বাংলাদেশের পতাকার ডিজাইনার প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সাইফুল্লাহ আজমী। তিনি পূর্ববাংলা সর্বহারা পার্টির কমরেড ছিলেন। তাকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করার জন্য বৈঠকের দাওয়াত দিয়ে ঢাকা থেকে সাভারে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল মুজিববাদী খুনীরা।
মুজিববাদী খুনীদের অন্যতম হলো বর্তমান বিএনপি নেতা ফজলুর রহমান। সে স্বাধীনতার পর ২২জন তরুণ মুক্তিযোদ্ধা বামপন্থীকে জবাই করে হত্যায় জড়িত ছিল। ওই হত্যাকাণ্ডের কথা নিজ মুখে স্বীকার করলেও প্যাথলজিক্যাল লায়ার হিসেবে ফজলু বলে বেড়ায় নিহতরা রাজাকার ছিল, বাস্তবতা হলো তারা সবাই মুক্তিযোদ্ধা ছিল।
তবে ফজলুর অপকীর্তির এক জঘন্য ইতিহাস আছে যা তাকে রাজাকারদের পায়ের নখের চেয়েও নীচা করে তুলেছে৷ ফজলু স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা এক দণ্ডিত অপরাধী৷ শেখ মুজিবের পতনের পর ১৯৭৫ সালের সেপ্টেম্বর থেকে ১৯৭৭ সালের জুলাই পর্যন্ত ভারতের আসাম সীমান্তে আশ্রয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ও সৈনিক হত্যা করেছিল কাদের সিদ্দিকী ও ফজলুরা।
বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী এ মুজিববাদী দুরৃবৃত্তদের ভারতের ইন্দিরা গান্ধী রেজিম সরাসরি অস্ত্রশস্ত্র ও লজিস্টিক সরবরাহ করেছে।
দুর্নীতির দায়ে ইন্দিরা গান্ধী ক্ষমতাচ্যুত ও নির্বাচনে গণপ্রত্যাখ্যাত হওয়ার পর ক্ষমতায় আসে মোরারজি দেশাইয়ের রেজিম। তারা দেশদ্রোহী কাদেরিয়া বাহিনীর ক্রিমিনালদের বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয়। এরা সংখ্যায় একজন দুজন ছিল না। গুণে গুণে সাড়ে ছয় হাজার ছিল। এরমধ্যে গাদ্দার ফজলুও ছিল। বাংলাদেশের আদালতে দণ্ডিত ক্রিমিনাল ছিল সে।
নষ্ট-ভ্রষ্ট দুর্বৃত্তটা শহীদ জিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন জিয়ার ছেলে তারেক রহমানের সময় বিএনপি নেতার মুখোশ পরেছে৷ বিএনপি তাকে এমপিও বানিয়েছে।
যাই হোক, পরিহাস হলো ভারতের দালাল আওয়ামী ফ্যাসিবাদের পুরনো দুর্বৃত্তটা গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসের পক্ষে কথা বলছে। এটা খুব স্বাভাবিক ঘটনা৷ এইতো সেদিন সে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে মঞ্চ শেয়ার করেছে৷ প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের সন্ত্রাসের জন্য ভারতকে দায়ী করে সংসদে বক্তৃতা করেছেন৷ এরপর এ সন্ত্রাসের পক্ষে ভারত পুরনো দালাল ফজলুকে দিয়ে কথা বলাচ্ছে।
স্পষ্টতঃ ফজলু প্রধামমন্ত্রী তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছে। এ অবস্থায় তারেক এ দুর্বৃত্তকে ১৯৭৫-৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের হত্যার দায়ে গ্রেপ্তার করতে পারে। এমপি পদ খারিজ করতে পারে। তবে বিএনপি যা ইচ্ছা করুক গে, ফজলু হলো এক জীবন্ত উদাহরণ যে প্রমাণ করেছে রাজাকারদের পায়ের নখেরও সমান নয় সে৷ স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যাকারী দণ্ডিত ক্রিমিনাল মাত্রই নর্দমার কীট৷
-খোমেনী ইহসান