Image description
সাইফুর সাগর বনাম আনিস আলমগির:
জুলাইয়ের প্রেক্ষাপট রচনার পেছনে হাসিনা আমলে যারা মিডিয়ায় সহায়ক ভূমিকা রেখেছেন, সাইফুর সাগর প্রথম কাতারের প্রধান ব্যক্তি। তার ‘ফেস দ্যা পিপল’ সেই যুক্তিতে প্রধান মিডিয়া। কভিড-১৯ এর পর থেকে সাইফুর সাগর ভাইয়ের যাত্রা শুরু। আমরাই তার সাক্ষী। যখন দেশীয় প্রধান সারীর মিডিয়াগুলো আ.লীগ বাদে বিরোধী দলের কাউরে কথা বলার স্পেস দিতেছিল না, বাকস্বাধীনতার ন্যূনতম সুযোগ দিচ্ছিল না, সাইফুর সাগরই প্রথম দেখায় বিদেশে থেকেও দূর-দূরান্তের বিরোধী মতকে কীভাবে স্পেস করে দিতে হয়, কীভাবে তাদের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হয়। সাইফুর সাগরের ফেস দ্যা পিপল আমাদের শেখায়, বিরোধী মতের লোক হলেও তার মিডিয়াতে কথা বলার অধিকার হরণ করা যায় না, তাকে সুযোগ দিতে হয়।
মিডিয়ার পর্দা খুললে যখন হাসিনার লোক ছাড়া কাউরে দেখা যেতো না, তখনই ফেস দ্যা পিপলে আ.লীগের বাইরের বাইনারির লোকের মুখ আমরা দেখতাম। আমরা জানতে পারতাম দেশে সত্যিকার কী কী চলছে, যা হাসিনার লোকদের একপাক্ষিক মত থেকে জানা সম্ভব ছিল না, কিন্তু অসম্ভবকে ফেস দ্যা পিপল আমাদেরকে সম্ভব করে দেখিয়েছে। এবং সেই সিলসিলা অনুসারে হাসিনার অপশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার পুঞ্জিভূত ক্ষোভকে যদি আপনি পাল্লা দিয়ে কেজি মাপেন, ১০০ কেজি ক্ষোভের মধ্যে
সাইফুর সাগর এবং তার ফেস দ্যা পিপলের দখলে একাই যাবে ৪০/৫০ কেজি। এই ১০০ কেজি ক্ষোভ থেকেই তো জুলাই বিপ্লবের বিস্ফোরণ। এইটা বিপ্লবের নেতৃত্বে ছিলো জেন-জি, আর জেন-জিকে রাজনৈতিক পুষ্টি জুগিয়েছে সাগরের ফেস দ্যা পিপল (অবশ্যই তার ধারার অনুকরণে অনেক মিডিয়া একই রকমের অবদান রেখেছে পরে)।
সুষ্ঠ খবর পরিবেশন ও বিরোধী মতের বাকস্বাধীনতা নিশ্চিত করায় সাইফুল সাগরকে নানা সময় হাসিনাপন্থীরা শিবির বইলাও ট্যাগ দিয়েছে, তারেক রহমানের দালাল বলেও ট্যাগ দিয়েছে।
আনিস আলমগির নামক নতুন করে বেরিয়ে আসা এই লোক সরাসরি জুলাইবিরোধী এবং ফ্যাসিস্ট পক্ষের লোক। এইটা বুঝার জন্য তাত্ত্বিক হতে হয় না। দার্শনিক হতে হয় না। আনিস আলমগির ফ্যাসিস্ট হাসিনার নিয়োজিত লোক। তবুও সরকার তাকে অবাধে টকশোজীবীতা করবার সুযোগ দিচ্ছে, এইটা সরকারের উদারতা নাকি দুর্বলতা আমার জানা নাই৷ সে গতকাল সাংবাদিক সাগরের মা তুলে অশ্রাব্য ভাষায় গালাগাল লেখে পোস্ট লেখে৷ সাংবাদিক কদরুদ্দিন শিশির ভাইকেও একই কায়দায় সে গালাগালি করে। আনিস আলমগির বনাম জুলাইপন্থার এই দ্বৈরথে আমরা অবশ্যই জুলাইয়ের স্বপক্ষে, সাগর এবং শিশির ভাইদের পক্ষে আছি, থাকবো।
 
-ফায়াজ শাহেদ