Image description

“আওয়ামী লীগ আমলেও ব্যবসার অবস্থা এতো খারাপ হয় নাই। আমার ৩৪ বছর ব্যবসায়িক জীবনে প্রথমবার আমি আমার কর্মীদের বেতন দিতে পারছি না। কিন্তু আমি বিএনপিকে ভোট দিয়েছি। এরকম বহুল ব্যবসায়ির আক্ষেপ আমি শুনেছি।”

গতকাল (১৫ নভেম্বর) রাতে “আওয়ামী লীগ আমলেও ব্যবসার অবস্থা এত খারাপ হয়নি: ব্যারিস্টার আরমান” ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করে ইত্তেফাক।

তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, প্রকাশিত এই বক্তব্যটি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এর নিজের নয়। বরং ব্যবসায়ীদের বরাতে তিনি এই কথা বলেন। ওই বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা তাকে এমনটা জানিয়েছেন।

মূল বক্তব্যটি ছিলো এমন- “আমি যখন মাঠেঘাটে যাই লোকজনের সাথে কথা বলার চেষ্টা করি। তখন অনেক বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে আমার শুনতে হচ্ছে যে, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। আওয়ামী লীগ আমলেও ব্যবসার অবস্থা এতো খারাপ হয় নাই। আমার ৩৪ বছর ব্যবসায়িক জীবনে প্রথমবার আমি আমার কর্মীদের বেতন দিতে পারছি না। কিন্তু আমি বিএনপিকে ভোট দিয়েছি। এরকম বহুল ব্যবসায়ির আক্ষেপ আমি শুনেছি।”

ইত্তেফাকের মতো এই খণ্ডিত বক্তব্যটি ছড়িয়েছে, গণকণ্ঠ, প্রথমনিউজ, FVN News, Active News, BornoBarta, Time Bangla News,

ব্যারিস্টার আরমান গুম হওয়াকে ‘নাটক’ বলে প্রচার

ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “এক সাথে দুইটা সত্য ঘটনা প্রকাশ পেয়ে গেলো। আরমান আয়নাঘরে ছিলো না তার বক্তব্যে প্রমাণিত আর আওয়ামী লীগ আমলে জামাত-বিএনপিও সফলতার সাথে ব্যবসা পরিচালনা করতে পেরেছে।বর্তমানে বিএনপির দলীয়ে পরিচয়ের ব্যবসায়ীরাও ব্যবসা পরিচালনা করতে পারছে না,প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে।”

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্যপ্রার্থী গোলাম মাওলা রনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি ফটোকার্ড পোস্টে করেন। যেখানে লেখা রয়েছে “আওয়ামালাগ আমলেও আমার ব্যবসার অবস্থা এতো খারাপ ছিলো না। জীবনে এই প্রথম কর্মীদের বেতন দিতে পারছি না। -মীর কাশেম, লিজেন্ড অফ আয়নাঘর।” পোস্টটির ক্যাপশন দেওয়া হয়েছে, “জামাতের এমপির মুখে একি শুনছি?”

Daria Sumon নামে এক আওয়ামী সমর্থক খণ্ডিত ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “তাহলে ১৭ বছর গুম ছিল এটা সম্পুর্ন মিথ্যা এবং সাজানো নাটক।”

Md Sumon Bhuiyan নামে এক আওয়ামী সমর্থক খণ্ডিত ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আওয়ামী সরকারের আমলে আত্মগোপনে থেকে কাল্পনিক আয়না ঘরের নাটক সাজিয়ে গুমের গুজবকারীও যখন এমন কথা বলে তখন বুঝতে হবে দেশ ও জাতী কতোটা ভয়ংকর পরিস্থিতির মুখে পড়েছে।”

এই প্রসঙ্গ টেনে ব্যারিস্টার আরমানের গুম হওয়াকে ‘নাটক’ বলে প্রচার করা আওয়ামীপন্থী আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই প্রসঙ্গ টেনে ব্যারিষ্টার আরমানের গুম হওয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে বিএনপিপন্থীদেরও। পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে,

ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন খণ্ডিত ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “গুমের কথা ভুলে গেছে।ওনাকে আবার রাখলে আর আওয়ামী লীগের গুনগান গাওয়ার সুযোগ পাবেনা।ওই লাইফই উনি ডিজার্ভ করে।”