Image description

অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও বিরোধী দল চুপচাপ থাকলে এসব নৈরাজ্যে তাদেরও মৌন সমর্থন রয়েছে বলে মনে করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডে বিরোধী দল প্রশ্রয় দিলে তাদেরও এর খেসারত দিতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মধ্যরাতে মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একেরপর এক অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের ঘটনার পরেও যদি বিরোধীদল মনে করে তারা চুপচাপ সব দেখে যাবে। তাহলে বলতেই হবে, নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলেরও মৌন সমর্থন আছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় যাওয়ার লিপ্সায় তারা যদি আওয়ামী দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, এর খেসারত তাদেরকেও চরমভাবে দিতে হবে। বিরোধীদল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এদের প্রতিহত করুক। তাহলেই বুঝবো আসলেই বিরোধীদল প্রকৃতপক্ষে গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেফতার চায়। অন্যথায় পতিত স্বৈরাচার গোষ্ঠীর সাথে জামায়াত-এনসিপির আপস মিমাংসার বিষয়ে সন্দেহ সংসয় তো থেকেই যায়।’