Image description

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা সকাল থেকে দেখছি, চমৎকার ও শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে। ’

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, কেন্দ্র দখল, ভোট জালিয়াতি কিংবা হানাহানির অভিযোগ ছাড়াই খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে।

সন্তোষজনক ভোটার উপস্থিতি ও সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ায় নির্বাচন নিয়ে বিএনপি আশাবাদী বলে জানান রিজভী।
নির্বাচন ঘিরে কৃত্রিমভাবে অভিযোগ তৈরি না করতে বিরোধী দলের প্রতিও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

শীর্ষনিউজ