গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন কাজী মনি (খাদিজা)। বুধবার (২১ অক্টোবর) দুপুরে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে করা তার এ আবেদনের বিষয়টি প্রকাশ্যে আসে। এদিন নিজের ফেসবুক আইডিতে অব্যাহতিপত্রটি শেয়ার করেন তিনি।
অব্যাহতিপত্রে তিনি লেখেন, কিছু অনিবার্য ব্যক্তিগত সমস্যার কারণে তার পক্ষে সংগঠনের কার্যক্রমে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তাকে কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়ান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কী কারণে তিনি পদত্যাগ করতে চান, তা আমার জানা নেই।’