Image description

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ ও শ্রীপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম।

তবে তাদের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শীর্ষনিউজ