কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার রাতে নিজের নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।
এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে সালমান মুক্তাদিরকে বিএনপি কর্মীদের উদ্দেশে কথা বলতে দেখা যায়।
ভিডিওতে তিনি চাঁদাবাজির অভিযোগ তুলে দলটির সমালোচনা করেন। একই ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশেও বক্তব্য দেন তিনি।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসিফ ফেসবুকে লিখেছেন, ‘দেশে কি কোন সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙর করেছে সন্ত্রাসীরা।’
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।