Image description

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনজন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহিন অর রশিদ প্লাবন ও তার গ্যাং ‘গ্রুপ থার্টি সিক্স’ এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল-ডিআইইউ শাখা, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ- প্রাইভেট ইউনিভার্সিটি উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ডিআইইউ শাখা। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-ডিআইইউ শাখা, ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ- প্রাইভেট ইউভার্সিটি উইং এবং অরাজনৈতিক সংগঠন বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন-ডিআইইউ শাখা তিনটি পৃথক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন হলে মাদক বিস্তারের নিউজ করায় সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হত্যার হুমকি কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। আমরা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ বিচার ব্যাবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। 

দায়িত্বশীল সূত্রের বরাতে আরও অভিযোগ রয়েছে, প্লাবন কিছু বিপথগামী শিক্ষার্থীকে নিয়ে ‘গ্যাং থার্টি সিক্স’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন দীর্ঘিদিন। ওই গ্যাংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর র‌্যাগিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এই গ্যাংয়ে তিন নং হল ছাড়াও বিভিন্ন হলের ৩৬ জন সদস্য রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

এ বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি আবুল খায়ের বলেন, এর বিচার অবিলম্বে করতে হবে। প্রক্টর বারবার বিচারকে ভিন্নখাতে প্রবাহিত করা চেষ্টা করছে। আমরা এর আইনানুগ উপায়ে সমাধানে আগাচ্ছি।