জাতীয়তাবাদী দল বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকার চায়নি; পরে মানতে বাধ্য হয়েছিল, জুলাই সনদও মানতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মির্জা গালিব।
তিনি বলেছেন, ‘জামায়াত, এনসিপি এবং ১১ দলীয় জোটের অন্যান্য দলগুলোর জুলাই সনদের দাবি নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোটাই সঠিক রাজনীতি। যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল, যারা চায় রাষ্ট্রের একটা বড়সড় পরিবর্তন আসুক, তারা সবাই এই কর্মসূচির সাথে থাকবে ‘
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুকে পোস্টে ড. মির্জা গালিব লেখেন, “বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে চায় নাই, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছিল। জুলাই সনদও তারা একসময় মেনে নিতে বাধ্য হবে। গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
মির্জা গালিব আরও বলেন, “জামায়াত, এনসিপি এবং ১১ দলীয় জোটের অন্যান্য দলগুলোর জুলাই সনদের দাবি নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোটাই সঠিক রাজনীতি। যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল, যারা চায় রাষ্ট্রের একটা বড়সড় পরিবর্তন আসুক, তারা সবাই এই কর্মসূচির সাথে থাকবে। নো কম্প্রোমাইজ অন জুলাই সনদ।”