জুলাই আন্দোলনে আহতদের বাসায় গিয়ে সার্বিক খোঁজ-খবর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ। সোমবার (২৭ জুলাই) এ তথ্য জানা যায়।
আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘আহতদের অবস্থা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি খারাপ। হাত-পা, বুকে গুলিবিদ্ধদের কাতর-আহাজারিতে চোখের পানি আটকে রাখা কঠিন।
ডান চোখ হারানো জুলাই গেজেটেড আহত মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মতো আহতদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। সরকার আমাদের চিকিৎসার সার্বিক দায়ভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করি তিনি যেন দীর্ঘজীবী হন।