Image description

রাজধানী থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
শীর্ষনিউজ