দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর বিভাগের স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়।
বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলাসহ রংপুর জেলা ও মহানগরের শীর্ষ পর্যায়ের দলীয় নেতারা অংশ নেন। সভার লক্ষ্য তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা।