সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন ও তিন দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠিত দুটি কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা অংশ নেন। সকাল ৬টায় শুরু হওয়া ‘লীগ ধর’ ম্যারাথনের রুট ছিল কার্জন হল, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, মহসিন হল, সূর্যসেন হল, কলাভবন হয়ে রাজু ভাস্কর্য।
ম্যারাথনে ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়ম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, ডাকসুর পরিবহন সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক, সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়ম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, ডাকসুর পরিবহন সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক, সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।