Image description

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার দুপুরে নগরের বগুড়া রোড এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে এ ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে শুভ শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এসব সকল স্লোগান দেয়া হয়।

মিছিলকারীদের ব্যানারে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর ছবি ছিল। এ সময় ওই এলাকায় পুলিশী টহল ব্যবস্থা না থাকায় নির্ভীক নেই মিছিল করে ছটকে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে মিছিলের পরপরই নগরীতে ব্যাপক অভিযান শুরু করে কোতোয়ালি থানা পুলিশ। একইভাবে নগরের কাউনিয়া, বিমানবন্দর এবং বন্দর থানায় পুলিশের অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্র নিশ্চিত করেছে।