Image description

রাউজানে মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 
 
শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনীতে এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। 

এলাকাবাসীর ধারণা, বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে।

তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, যুবদল নেতাকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা