রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয় প্রাঙ্গনে স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) সকালে প্রদর্শনীতে একটি কাভার্ড ভ্যানও চালান তিনি।
এ সময় আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পোর্টস কার এবং ইভি গাড়ির ওপর একটি প্রদর্শনীতে অংশ নিতে বেশ কয়েকটি গাড়ি প্রবেশ করে।
এরমধ্যে চার্জে চালিত প্রাইভেট কার ও মোটরসাইকেল রয়েছে। প্রদর্শনীর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে খালখনন কর্মসূচি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জম্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সভায়ও যোগ দেয়ার কথা রয়েছে।