সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, মধ্যরাতে সমন্বয়ক নীলিমার উপর যুবদল নেতা ওয়াসিম এর নির্যাতন।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ভারতের ওড়িশার বেরহামপুর শহরে ঘটা একটি ঘটনা।
কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ১৯ মে প্রকাশিত ‘India Today’ এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ক্যাপশন থেকে জানা যায়, ওড়িশার বেরহামপুরে তরুণ দম্পতিকে প্রকাশ্যে নির্মম মারধরের ভিডিও এটি, যা মূহুর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড যাচাইয়ে ‘Hindustan Times’ এর ওয়েবসাইটে ১৯ মে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ওড়িশার বেরহামপুর শহরে এক যুবক ও তার নারী বন্ধুকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। পুলিশ জানায়, গত ১৮ মে (সোমবার) রাতে ওই যুবক ও তরুণী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিজিপুর এলাকায় একদল ব্যক্তি তাদের পথরোধ করে। পরে যুবককে মোটরসাইকেল থেকে টেনে রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করা হয়। তাকে বাঁচানোর চেষ্টা করলে তরুণীও হামলায় আহত হন।
অর্থাৎ, ভারতের ওড়িশার ঘটনার ভিডিওকে বাংলাদেশে সমন্বয়ক নীলিমার উপর যুবদল নেতার নির্মম নির্যাতন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।