Image description

দেশে ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার দেশে ফিরেই তিনি সরকারি একটি মিটিংয়ে যোগ দিয়েছেন।

এর আগে সকাল ৮টা ৩৭ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী তার সহধর্মিণীসহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় আসেন। তিনি গত ১৩ মে লন্ডন গিয়েছিলেন।

সালাহউদ্দিন আহমদ ঢাকা ত্যাগ করার পর ‘স্বরাষ্ট্র মন্ত্রী নিখোঁজ’ শিরোনামে কয়েকটি সংবাদ প্রকাশ হয়। সেসব সংবাদে বলা হয়েছে- বাংলাদেশের রাজনীতিতে আপাতত ‘নিখোঁজ’ বর্তমান সরকারের অন‍্যতম প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ১৩ মে তিনি বিদেশ গেছেন, কিন্তু কোন দেশে গেছেন, কেন গেছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা।