ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় কয়েকজন প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন- নিপুণ রায় চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কন্যা; ব্যারিস্টার সাইয়েদা শাকিলা ফারজানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইয়েদ ওয়াহিদুল আলমের কন্যা; শিরিন সুলতানা, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের স্ত্রী; বিথিকা বিনতে হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাধিকার দল সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী।
দলটি মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়ে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে।
গত ১৭ ও ১৮ এপ্রিল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।
সংরক্ষিত নারী আসনে বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা- সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার সাইয়েদা শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার মনি চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোসাম্মত সাবিরা সুলতানা, সানসিলা জেবিন, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিন্জ, সুবর্ণা শিকদার, কৃষ্ণা মণ্ডল, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হোসেন, মোসাম্মত সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জোহরা আরা চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা রুমা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাপন পাঠান, শওকত আরা আক্তার, মাধবী মারমা, লাশাই মারমা, সেলিনা সুলতানা নিশিতা, রেজেকা সুলতানা, শিরিন সুলতানা এবং মাহমুদা আবিদা।