Image description

ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমি মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

এর আগে ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার অভিযোগে রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে ওই নারীর তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে আসায় সাধারণ মানুষ একে অমানবিক হিসেবে দেখছেন।