লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবেন এবং দেশের অর্থনীতিতে তারাও ব্যাপক অবদান রাখবে। আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
রোকন উদ্দিন বাবুল বলেন, ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
ভিক্ষুকদের এসব দোকান ও ব্যবসার পণ্যসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামাণিক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপু প্রমুখ।