Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাবিলা তাসনিদকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুলকে। তারা  ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, জুলকার নাইন ও ফয়সাল হোসেন খানকে। 

কমিটির সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। আর যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজুকে।

এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিন জনকে। তারা হলেন- মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।

এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।