আপা ফেরত আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ডেড ও আগামী দুই দশকে রাজনীতিতে ফিরতে পারবে না।
এটা যত তাড়াতাড়ি বুঝে নেবেন তা গোপালগঞ্জবাসী, আওয়ামী সমর্থক গোষ্ঠী, এবং নন-পলাতক লীগ সদস্য সকলের জন্যই মঙ্গলজনক।
এইটা আমার কোনো আদর্শিক বক্তব্য না। এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি জামাত ও এনসিপির পলিটিকাল ক্যাল্কুলেশানের উপরে দাঁড়ানো অলঙ্ঘনীয় ত্রিপাক্ষিক ইকুইলিব্রিয়াম।
এই ত্রিপাক্ষিক অলঙ্ঘনীয় রাজনৈতিক ইকুইলিব্রিয়ামের পরিণামে আওয়ামী লীগ নামের রাজনৈতিক দলটি আগামী দুই দশকে কেন রাজনীতিতে ফিরতে পারবে না—এই প্রশ্নটি আলোচনার পূর্বে শেখ হাসিনার কেন ফেরার কোনো সম্ভাবনা না সেই প্রশ্নটি বুঝতে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় পালিয়ে গেল—এটা বোঝার চেষ্টা করি ।
ঢাকা ইউনিভার্সিটি ছাত্রশক্তি ভাই ব্রাদারদেরকে নিয়ে গঠিত এনসিপি নেতৃবৃন্দ এবং ইন্টেরিমের পিরিয়ডে শফিক ভাই ও প্রফেসর ইউনূস মোটামুটি সফলভাবেই বয়ান দাঁড় করিয়েছেন যে, মাহফুজ ও অন্যান্য এনসিপির নেতা মাস্টারমাইন্ডদের মাস্টারপ্ল্যানে শেখ হাসিনার পতন ঘটেছে।
কিন্তু, বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনার পতন হয়েছে নেতৃত্ববিহীন একটি আন্দোলনে, যেখানে মূলত, ঢাকা এবং চট্টগ্রাম এবং জেলা শহরগুলোর নিম্নবিত্ত , মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এলিট শ্রেণি, মাদ্রাসা ও প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, বাংলাদেশের ইনফ্লুয়েন্সিয়াল ডায়াসপোরা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আমলাদের একটা অংশ, রিটায়ার্ড মিলিটারি অফিসার, সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসারদের দল, শিক্ষক, জুডিশিয়ারির বড় একটা অংশ—সকলেই অংশ নিয়েছে, কোনো নেতৃত্ব ব্যতীত, কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা ব্যতীত—নিজস্ব এজেন্সিতে এবং নিজস্ব নেতৃত্বে।
নন-ভায়োলেন্ট সিভিল ডিসওবিডিয়েন্স নেতৃত্ব হিন মুভমেন্ট এর প্রধান তাত্ত্বিক জিন শার্প (Gene Sharp), তার দেখানো ক্লাসিক একটা মডেল এই আন্দোলন কীভাবে সফল হয়ে তার ব্যাখ্যা দিয়েছেন এবং সেই মডেলটিকে আরো এক ধাপ এগিয়ে ব্যাখ্যা করেছেন এরিকা চেনোওয়েথ।
শার্পের তত্ত্ব ও চেনোওয়েথের ব্যাখ্যা দুইটা বুঝলে আপনি বুঝবেন কেন আওয়ামী লীগ ফিরবে না।
শার্পের তত্ত্বটা কী ছিল?
শার্পের তত্ত্বটা ছিল একটা স্বৈরশাসক, তাকে দেখতে অনেক প্রতিদ্বন্দ্বীহীন এবং অসীম ক্ষমতাবান মনে হলেও সে মূলত 'পিলারস অব পাওয়ার' (Pillars of Power) উপরে নির্ভর করে ক্ষমতায় টিকে থাকে। তাকে দেখে মনে হতে পারে যে সে পুলিশ, র্যাব, আর্মি, ছাত্র লীগ এর অস্ত্র দিয়ে অনন্তকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সে মূলত আরও ব্রডার একটা গ্রুপের সমর্থনে ক্ষমতায় টিকে থাকে। এদেরকে জিন শার্প বলেছেন পিলারস অব পাওয়ার।
শার্পের এই তত্ত্বটা গুরুত্বপূর্ণ এ জন্য, কারণ আমি একটু আগে যে গ্রুপগুলোর কথা বললাম—যাদের শেখ হাসিনার বিপক্ষে চলে যাওয়াতে এবং নেতৃত্বহীন একটি আন্দোলনে অ্যাক্টিভ পার্টিসিপেশন করাতে শেখ হাসিনার ক্ষমতার পতন হয়েছে—সেই একই গ্রুপগুলোর কথাই কিন্তু জিন শার্প বলে গিয়েছেন,
এই পিলারস অফ পাওয়ারে রয়েছে, এহেম এহেম—শহুরে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এলিট শ্রেণি, ছাত্ররা, ধর্মীয় নেতৃত্ব , ডায়াসপোরা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আমলারা, সশস্ত্র বাহিনী, শিক্ষক, জুডিশিয়ারি—ইত্যাদি।
২০২৪ এর পূর্বের আন্দোলনগুলোতে হাসিনার পতন ঘটে নাই, কারণ, এই পিলারস অফ পাওয়ারগুলোকে হাসিনা বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে বিভিন্ন রকম চাপে বশীভূত করে রেখেছিল।
শেখ হাসিনার পতন তখনই নিশ্চিত হয়েছে, যখন গণআন্দোলনের চূড়ান্ত মুহূর্তের পূর্বে এই পিলারস অব পাওয়ার বাংলাদেশের সবাই শেখ হাসিনার পক্ষ ত্যাগ করে।
এখানে কে আছে?
শেখ হাসিনার ক্ষমতাপতনের আন্দোলনের সবচেয়ে বড় ঘটনা ছিল ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রদেরকে হত্যা করা। দিস ইজ এক্সাক্টলি দ্য পয়েন্ট
—যে সময় আরবান এলিটসরা রিয়েলাইজ করছে যে তাদের সন্তানের বুকে গুলি পড়ছে।
নির্বিচারে গুলি চালানোর পরেও যাত্রাবাড়ীতে মাদ্রাসার ছাত্ররা যে রেজিস্ট্যান্স তৈরি করেছে, সেইটাও ছিল একটা টিপিং পয়েন্ট।
সারা পৃথিবীতে ইউনিভার্সিটিগুলোতে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করেছে। পৃথিবীতে একটা শহর নাই যেখানে বাংলাদেশের পাঁচজন ছাত্র রয়েছে, সেখানে একটা বিক্ষোভ মিছিল হয়নি।
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ PUSAB এর বেশ কিছু সদস্য এর কাাছ শুনেছি তারা উত্তরাতে কীভাবে সংগঠিত হয়ে আওয়ামী লীগকে ঠেকিয়েছে। এদের কয়েকজনের হাতে গুলি লাগছে। এরা অধিকাংশ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে, খুবই এলিট ঘরের পোলাপাইন।
সলিমুল্লাহ খানের এই হত্যার পর হাসিনার আর ক্ষমতায় থাকার সুযোগ নাই, যে বক্তব্য দিয়েছিলেন সেইটাও ছিল একটা বড় ঘটনা, তাতে সিগন্যাল পাওয়া যায় যে, গুরুত্বপূর্ণ পিলার অফ পাওয়ার কালচারাল এলিটরাও পক্ষ ত্যাগ করেছে, যারা ইতোপূর্বে হাসিনার বিপক্ষে স্পষ্ট অবস্থান নেয় নাই।
ডিওএইচএসগুলো থেকেও প্রাক্তন মিলিটারি অফিসাররা বেরিয়ে আসে। এবং জুলকারনাইন সায়ের এবং আমার সাথে তখন বাংলাদেশ আর্মির জুনিয়র কিছু অফিসার যোগাযোগ করে। তারা জানায় যে বেশ কিছু কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোষণা দিয়েছে যে, অফিসাররা আর্মস নিয়ে রাস্তায় নেমে পড়বে। তারা এই অ্যাট্রোসিটি আর নিতে পারতেছে না। ওরা একটা চিঠি ড্রাফট করে, যেটা সায়ের প্রকাশ করে।
আর এই গ্রুপগুলো পক্ষ ত্যাগটা কেন ঘটেছিল?
মাস্টার মাইন্ডদের মাস্টার প্ল্যান এর কারণে।
নট এট অল, এই পক্ষ ত্যাগগুলো ঘটছিল যে প্রক্রিয়াতে সেইটা ব্যাখ্যা করে গ্যাছে এরিকা চেনোওয়েথ।
এরিকা চেনোওয়েথের মতে মরাল আউটরেজ বা নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিত ক্ষোভের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের কারণে, আন্দোলন কোনো নেতৃত্ব বাদেই স্বতঃস্ফূর্তভাবে গণআন্দোলনে রূপ নেয়।
৪ জুলাই চীনে রাষ্ট্রীয় সফরের পর সংবাদ সম্মেলনে প্রভাষ আমিনের প্রশ্নের উত্তরে হাসিনার কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতি নাতনি বলা থেকে এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং যারা আন্দোলনে নামে এবং এই আন্দোলনে ছাত্র লীগ ও পুলিশের নিপীড়ন, নারীদের হলে লাইট নিভিয়ে আক্রমণ, সারা দেশের ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে আক্রমণ এর ঘটনাগুলো দেশে বিদেশে ভাইরাল হতে থাকে, ক্রমবর্ধমান হারে ক্ষোভের বিস্ফোরণ ঘটতে থাকে এবং পিলারস অফ পাওয়ারের একটার পর একটা পক্ষ, হাসিনার পক্ষ ত্যাগ করতে থাকে।
নিরীহ জনগণের উপরে পুলিশের নির্বিচারে গুলি, র্যাবের হেলিকপ্টার থেকে গুলি এবং
ফাইনালি, যখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের উপরে গুলি করে হত্যা করা হয়, তখন ঢাকা শহরের আরবান এলিট চূড়ান্তভাবে হাসিনার পক্ষ ত্যাগ করে, এইটার পর হাসিনার ক্ষমতায় টিকে থাকার কোন সুযোগ ছিল না। কারণ, মরাল আউট্রেজ তখন চরমে পৌঁছায়।
ফলে আমি যে যুক্তিটি দিতে চাচ্ছি, তা হলো এই যে এনটায়ার গ্রুপ যাদের সমর্থনটা সরে যাওয়ার পরে শেখ হাসিনার পতন হয়েছে—এই এনটায়ার গ্রুপ আজকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশঙ্কায় আশঙ্কিত যে কোনোভাবে যদি শেখ হাসিনা বা শেখ হাসিনার আদর্শে পরিচালিত কোনো নেতৃত্ব বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফেরত আসে, তবে তাদের ওপরে প্রতিশোধ নেওয়া হবে।
আজকে ঢাকা শহরের ১৬ বছরের ওপরের প্রত্যেকটা ছেলেই তো রাস্তায় নেমেছে শেখ হাসিনার পতনের এই গণঅভ্যুত্থানে। ফলে দেয়ার ইজ নো ওয়ে এদের মায়েরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো ন্যূনতম সম্ভাবনাকে সুযোগ দেবে। কারণ এই মায়েরা ভয় পান যে, শেখ হাসিনা আসলে তাদের সন্তানকে ফাঁসিতে ঝোলানো হবে—যতই ইর্যাশনাল হোক চিন্তাটা—তারা এইটা হতে দেবে না। যে কোনো রাজনৈতিক দল এই চেষ্টা করবে সেইটা হবে তাদের জন্যে পলিটিকাল সুইসাইড।
বাংলাদেশ আর্মির যে সিনিয়র অফিসাররা সাংবিধানিক সরকার প্রধানকে সকল সামরিক শক্তি দিয়ে রক্ষা না করে একটা আন্তর্জাতিক নেগোসিয়েশন মাধ্যমে দেশের বাহিরে পাঠিয়ে দেওয়া ফ্যাসিলিটেট করেছে ,
বাংলাদেশ আর্মির যে জুনিয়র অফিসাররা এই আন্দোলনে সরাসরি অংশ নিয়েছে তাদের কোর্স হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট হিস্টোরি রয়েছে, তাদের সকলেই জানে হাসিনা ফিরে আসলে তাদের সামরিক আইনে সবচেয়ে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
ফলে, আপনি যদি জিন শার্পের নন-ভায়োলেন্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের পিলারস অব পাওয়ার—যাদের সমর্থন প্রত্যাহার এবং গণআন্দোলনের সর্বোচ্চ পিকে পৌঁছানোর পরে যাদের অ্যাক্টিভ সমর্থনে শেখ হাসিনা পড়ে গেল—সেই শক্তিগুলো বিশ্লেষণ করে তাহলে দেখবেন এই সোশ্যাল, কালচারাল ও সশস্ত্র গুলো বাংলাদেশের প্রধান শক্তি।
ফলে আজকে বাস্তবতা হলো আগামী দুই দশক কেন, আগামী তিন দশকেও আমি দেখি না যে এই জেনারেশন, যারা আন্দোলন করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে, তারা কোনোমতেই শেখ হাসিনা এবং শেখ হাসিনার ভাবধারার কোনো রাজনৈতিক পক্ষের রিটার্ন অ্যালাউ করবে। কারণ তারা জানে, হাসিনা ফিরলে তাদের উপরে প্রতিশোধ নেবে যেটা তাদের জন্যে একটি এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস।
শত শত মা জাতীয় সংসদ এর সামনে আমরণ অনশনে বসবে, যদি কোন রাজনৈতিক দল হাসিনা বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোন উদ্যোগ নেয়।
কিন্তু বিএনপি, জামাত বা এনসিপি এর কি কোন ইনসেন্টিভ রয়েছে আওয়ামী লীগকে ফেরত আনার?
পিনাকী ভট্টাচার্য মানুষের মনের মধ্যে কতগুলো উদ্ভট ধারণা ঢুকায় দিছে যে বিএনপি হাসিনাকে ফেরত আনবে, বরং আমি আপনাকে দেখাতে চাই হাসিনা পতনের পর বাংলাদেশের তিনটা প্রধান পার্টির পলিটিক্যাল মৌলিক ক্যালকুলেশন এবং ইনসেন্টিভটা যদি দেখেন তবে দেখবেন, আওয়ামী লীগকে রাজনীতি ফেরত আস্তে না দেওয়ার পেছনে বিএনপি, জামাত ও এনসিপির একটি ত্রি পাক্ষিক নন নেগোশিয়েবল রাজনৈতিক ইকুইলিব্রিয়াম রয়েছে।
বিএনপি জানে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কোনো ক্ষমতাসীন সুষ্ঠু নির্বাচন করে দ্বিতীয়বার ক্ষমতায় আসে নাই। ফলে আমাদের এই যে ন্যাচারাল অ্যান্টি-ইনকাম্বেন্সি (Anti-incumbency), এইটার কারণেই বিএনপির জন্যে আগামী নির্বাচন দুরূহ হওয়ার কথা। কিন্তু বিএনপি এটাও জানে যে আমাদের শহুরে মিডল ক্লাস, যারা বাংলাদেশের ক্ষমতার প্রাণশক্তি, তারা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না । এটা মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্টতার কোনো বিষয় না, এইটা পিউরিটান ইডিওলজিকাল রাজনীতির বিরুদ্ধে আমাদের জেনারেল অবিশ্বাস (একই অবিশ্বাসের বলি মার্ক্সিস্টরাও)।
ফলে এই ধরনের পিউরিটান আদর্শিক দলগুলোকে সোশ্যাল মিডিয়াতে যতই বড় মনে হোক, —বাস্তবতা হলো ২০২৬ এর ইলেকশনে আমরা পিক জামায়াত (জামাতের সর্বোচ্চ রূপ) দেখে ফেলেছি।
কিন্তু, আজ আওয়ামী লীগ যদি থাকতো, আওয়ামী লীগ হতো সেই বিকল্পটা। শেখ হাসিনা যদি ২০১৪ এবং ২০১৮ সালে ঠিকমতো নির্বাচনটা দিত, আজকে অ্যান্টি-ইনকাম্বেন্সির কারণে বিএনপিকে আওয়ামী লীগের রিপ্লেস করার কথা।
কিন্তু, বিএনপি এটা কেন হইতে দিবে?
তাই শুধুমাত্র অ্যান্টি-ইনকাম্বেন্সির ফ্যাক্টরটাকে ঠেকানোর জন্য, বিএনপি কোনোমতেই আওয়ামী লীগকে আসতে দিবে না।
এইটা বিএনপির জন্যে বেসিক সারভাইভাল ইস্যু।
আমি অনেক কে দেখি, যারা অনেক ধরনের জিওপলিটিক্যাল ফ্যাক্টর হিসেবে করে, বিএনপির এই বেসিক সারভাইভাল ম্যাথটা উল্টায় দেখায়- যার কোন ভিত্তি নাই।
এখন আসেন জামায়াত। সেইম ওয়েতে জামায়াত জানে যে বর্তমান বাস্তবতায় তার ক্ষমতায় আসার কোনো চান্স নাই। কিন্তু জামাত এও জানে, শেখ হাসিনার ফেলে যাওয়া ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মুখে, আগামী ইলেকশান সাইকেল না হোক তার পরের ইলেকশান সাইকেল অর্থাৎ দশ বছর টাইম লাইনে, অনেক কিছুই ঘটতে পারে।
এবং সেই সময়ে বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে লেজিটিমেট নেক্সট ইন লাইন হিসেবে সে দাঁড়ানো। ফলে জামায়াত সেই সময়টার জন্য অপেক্ষা করবে ।
কিন্তু আওয়ামী লীগ যদি ফেরত আসে তখন তো জামায়াত হয়ে যাবে তৃতীয় শক্তি ।
জামায়াতে ইসলামী কেন আওয়ামী লীগকে ফেরত আনবে? কোনো কারণ নাই।
দ্বিতীয়ত, জামাত ভুলে নাই যে, ৯৬ সালে একই টেবিলে বসে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ০৮ হাসিনা তার শীর্ষ নেতৃত্বকে ফাঁসিতে ঝুলিয়েছে। যদি ফিরতে পারে, আওয়ামী লীগ একই কাজটি করবে।
এনসিপি। এটা স্পষ্ট এনসিপি জুলাই আন্দোলনের পক্ষশক্তিগুলোকে নিয়ে ব্রডার কোন কোয়ালিশন করতে পারে নাই। ঢাবি ক্লাবের ছাত্রশক্তির ভাই ব্রাদারর নিয়েই এনসিপির শীর্ষ নেতৃত্ব এর চূড়ান্ত হয়েছে ,
জুলাই আন্দোলনের সব চেয়ে বেশি স্যাক্রিফাইস করা মাদ্রাসাার ছাত্র দের বা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের এনসিপি তার শীর্ষ নেতৃত্ব ঢুকতে দেয় নাই ।
ফলে এই ব্রডার কোয়ালিশন করার ব্যর্থতার কারণে, সোশ্যাল মিডিয়াতে বা টকশোতে যতই শক্তিশালী ও জনপ্রিয় মনে হোক ঠিক এই মুহূর্তেও এনসিপির জনভিত্তি নন পলাতক আওয়ামী লীগের জনভিত্তি ও মাসল পাওয়ার থেকে অনেক কম।
আর, আওয়ামী লীগ যদি ফেরত আসে তাদের শীর্ষ নেতৃত্ববৃন্দকে শেখ হাসিনা অ্যানিহিলেট করবে। তাহলে এনসিপি যে কোন মূল্যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসা ঠেকাবে।
এই যে তিন পক্ষের কার্নেল ইনসেন্টিভ, এটাকেই আমি বলছি ত্রিপাক্ষিক অলঙ্ঘনীয় রাজনৈতিক ইকুইলিব্রিয়াম, যেটা একটা অলিখিত চুক্তিও বটে।
এটা কোনো নৈতিক অবস্থান না। দিস ইজ পিওর পলিটিক্যাল ইকুয়েশন। ফলে যারা বলে বিএনপি লিগকে ফেরত আনবে তারা কমপ্লিটলি ডিলিউশনাল ।
আর শেখ হাসিনা নিজে কেন ফেরত আসবে না?
বিকজ এই পক্ষগুলো এবং আরবান মিডল ক্লাসের যে মা-গুলো সন্তান হারাইছে, যে অন্তত ২০,০০০ ছেলের হাতে মুখে পেটে
গুলি আছে—তাদের প্রধান গণদাবি হবে শেখ হাসিনাকে ঝুলায়া দেওয়া। শেখ হাসিনা যেহেতু জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ববৃন্দ এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঝুলায় দিছে, যাদের ঘাড়ের উপরে সে ১৯৯৬-এ ক্ষমতায় গেছিল—তাদের তো একটা ইনসেন্টিভ থাকবে তাকে ঝুলায়া দেওয়ার। আপনার কি মনে হয়, শেখ হাসিনার বাংলাদেশের প্রতি এত মায়া যে নিজেকে ঝুলায়া দেওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ জেনেও সে ফেরত আসবে?
ফলে আপনাদের আপার ফেরত আসার কোনো সম্ভাবনা নাই এবং আওয়ামী লীগের আগামী ২০ বছর রাজনীতিতে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই এই ত্রিপাক্ষিক অলঙ্ঘনীয় রাজনৈতিক ইকুইলিব্রিয়ামের কারণে।
ফলে নন-পলাতক লীগ, গোপালগঞ্জবাসী ও আওয়ামী লীগের প্রতি অনুগতদের বলছি আপনারা দয়া করে এসব পেট্রোল বোমা, হামলা-টামলা থামান।
যদি এই তিন পক্ষের কাউকে পছন্দ না হয়, আরেকটা রাজনৈতিক শক্তি দাঁড় করান যে শক্তি মুক্তিযুদ্ধের চেতনা, শেখ মুজিবুর রহমানের আদর্শে পরিচালিত (আমি গেলাম না যে সেইটাও ফ্যাসিস্ট আইডিওলজি সেই আলোচনায়)—কিন্তু শেখ পরিবারের আওতাবহির্ভূত।
যে শক্তিটা নিজে জুলাই এর স্পিরিট ধারণ করে, মনে করে, জুলাই ৭১ এর মুক্তি সংগ্রামের এক্সটেনশান। যে শক্তি মনে করেনা, ৭১ এর স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বের কারণে মুজিব ডাইনাস্টিকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি দাসখত দিয়ে লিখে দিয়েছে ও যে ডাইনাস্টিকে রাজাকাররা ২৪ এর আন্দোলনে অসাংবিধানিকভাবে ক্ষমতাচ্যুত করেছে।
সেই ধরনের স্পিরিট যদি রাখতে পারেন, সেই কমফোর্ট যদি আমাদের দিতে পারেন যে, আপনার সেই রকম কোন প্রতিশোধ স্পৃহা নাই আপনি, আমাদের মত একটা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করেন তবে সেই আইডিওলজির উপরে একটা পলিটিক্যাল পার্টি দাঁড় করান। ওই পার্টিটার হয়তো আগামী ইলেকশনে কোনো সুযোগ নাই, কিন্তু আগামী ১০ বছরে সুযোগ রয়েছে। সেটাই আপনাদের পলিটিক্যাল স্যালভেশনের একমাত্র রাস্তা।
আর অশান্তি দিয়েন না। একটা সাইকোপ্যাথ মহিলাকে ফেরত আনার আশায় তাকে তুষ্ট করার জন্য বাংলাদেশের এই যে শেখ হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত নতুন শুরু—এই পলিটিক্যাল সেটেলমেন্টটাতে পার্টিসিপেট করেন এবং বর্তমান গভীর আর্থিক সংকট থেকে বের হয়ে আসার জন্য সরকারকে সহযোগিতা করেন, না হলে আমরা সবাই সাফার করব। আপনিও সাফার করবেন, আপনার পরিবার ও সাফার করবে।