বাংলাদেশের স্বার্থে লীগ ইররেলেভ্যান্ট হয়ে যাওয়া অতীব জরুরী। তাই বিএনপি-জামাত-এনসিপি একে অপরের সাথে চুলোচুলি করলেও, এতে আমি প্রবলেম দেখি না।
কারণ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হতে হলে রাজনৈতিক মাঠে তুমুল প্রতিযোগিতা থাকতেই হবে। নাহলে মেজরিটি জনগণ বিদ্যমান মেন্যুতে চয়েস দেখবে না। আর চয়েস না দেখলে, লীগ নিজেকে আবার লেজিটিমেট চয়েস হিসেবে পেশ করে মেন্যুতে ঢোকার চেষ্টা করবে। তাই এই চুলোচুলি দেখতে প্রচণ্ড বিরক্তিকর লাগলেও, চুলোচুলি প্যারাডক্সিক্যালি ফ্যাসিবাদবিরোধিতার জন্য ভাল বলে মনে করি।
তো সেই মানদণ্ডে গোপালগঞ্জে লীগের আস্ফালন কিঞ্চিৎ দুশ্চিন্তার বটে কারণ এটা অপ্রাসঙ্গিকতার অন্তরায়। তবুও ওদের বিরুদ্ধে বন্দুক-কামান নিয়ে আজকে নামলে, ওরা 'আমি কী হনু রে' ভেবে ধরাকে সরা জ্ঞান করে বসত। তাই সরকারের হেভিহ্যান্ডেড রেসপন্স এভয়েড করাকেও মোটা দাগে ভাল মনে করি।
তবে ওদের আস্ফালন বেশি দিন চলমান থাকলে সমস্যা। এই কারণে সমস্যা না যে সরকার পড়ে যাবে। সরকার পড়বে না। ওদের আস্ফালন সমস্যা এই কারণে যে এটা চলতে থাকলে লীগ ইররেলেভ্যান্ট হবে না।
এ যাত্রা ফ্যাসিজমের শাস্তি যদি ইররেলেভ্যান্সি না হয়, তাহলে রিস্ক এটাই যে ভবিষ্যতে অন্যরাও ফ্যাসিজমের এক্সপেরিমেন্ট করতে চাইবে। ভাবতে পারে, ফিরে তো আসাই যায়। যেমন, চুরিচামারি বিষয়ে এখন যা ভাবে আরকি। চুরি করাকে হালাল মনে করে।
যা হোক, আমি রিয়েল রিস্ক দেখি খুলনায়। ওখানে গ্যাং ওয়ারমূলক যেই অরাজকতা ছড়িয়ে পড়েছে, এতে করে ওখানকার সাধারণ জনগণ মন থেকে ক্রসফায়ার চাওয়া শুরু করবে/ইতিমধ্যে করেছে।
ক্রসফায়ার হল অনেকটা ক্যান্সার রোগীর প্যারাসিটামল খাওয়ার মতো। আসলে চিকিৎসা হয় না, কিন্তু রোগীর সাময়িকভাবে মনে হয়, কিছু একটা তো করছি। ক্রসফায়ার অবশ্য প্যারাসিটামলের মতো বিনাইনও না। সবচেয়ে সহীহ নিয়তের ক্রসফায়ারও ম্যালিগন্যান্ট। একবার ক্রসফায়ার শুরু হলে, ক্ষমতা ছাড়া কঠিন হয়ে পড়ে, কারণ ছাড়ার পর প্রতিশোধমূলক আক্রমণের ভয় ডেভেলপ করে। তখন ইলেকশন ম্যানিপুলেট করে স্বৈরাচার হওয়ার পথে পা বাড়ানোর অনেক যুক্তি মনে উদয় হয়।
বাংলাদেশে অরগ্যানাইজড ক্রাইম আগাগোড়াই সরকারি দলের নিজস্ব প্রবলেম। ওনারাই ক্রিমিনাল পুষেন। ওনারাই বেনিফিট করেন। ওনারাই পুলিশকে যথাযথ স্বাধীনতা, লোকবল, সাহস, ইত্যাদি ডিনাই করেন।
এই যে যেমন ভূমিদস্যুতার উদ্দেশ্যে রাড্ডার হাসপাতাল ভাঙার মূল নায়কদের শাস্তি কী হয়েছে? হয় এমপি দোষী ছিলেন, তাহলে ওনাকে গ্রেফতার করেন। নাহয় উনি নির্দোষ ছিলেন, তাহলে স্যরি বলে ওনার সংসদ সদস্য পদ ফিরিয়ে দেন। প্রধানমন্ত্রীকে ইলেকট্রিসিটি বিল নিয়ে গালি দেয়াতে একটা বিশ বছরের ছেলে ৭০+ দিন এখনও জেলে। তাহলে কোন আইনে ভূমিদস্যুতার মতো ফৌজদারি অপরাধের শাস্তি শুধু এই যে মাত্র এমপির প্রোটোকল আর মাসিক বেতনটা পাবে না? আমি হাসপাতাল ভাঙলে আমাকে এই শাস্তি দিতেন? এটা অপরাধের শাস্তি না, এটা নিছক পিআর মুভ।
যখন ক্রিমিনাল গ্যাংগুলোকে এভাবেই স্বয়ং প্রধানমন্ত্রীর সম্মতিতে ইম্পিউনিটি দেয়া হয় খোদ রাজধানীতে, তখন খুলনা কোন ছার। অতএব আমি ইমিডিয়েট রিস্ক গোপালগঞ্জে না, খুলনায় দেখি।