Image description

টুডে ডেস্ক 

আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী)। তিনি হলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার । জনাব সাইমুম রেজা,   জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum) আইন বিষয়ক সম্পাদক।  গত ১৬ ফ্রেব্রুরারি ২০২৬ দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়, 

টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে উদ্যোক্তা ও কর্মরত জাতীয়তাবাদী ব্যক্তিবর্গের উদ্যোগে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum)-এর প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত কয়েকটি সভার সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটির সুপারিশ অনুযায়ী এই কমিটি চূড়ান্ত করা হয়।কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে এ কে এম ওয়াহিদুজ্জামানকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, আব্বাস ফারুক, ফয়সাল আলিম, প্রফেসর এ এন কে জামান, প্রফেসর কামরুদ্দিন নূর, ড. আতিকুর রহমান ও প্রকৌশলী মিজানুর রহমান।

অন্যান্য পদে রয়েছেন— সাইমুম রেজা তালুকদার (আইন বিষয়ক সম্পাদক), নাজিবা ওয়াজিহা মাহবুব (নারী বিষয়ক সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক)।