Image description

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ধানমন্ডি-২৭ নম্বরে অবস্থিত ৬ তলা ভবনটিতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ৪টি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

 

শীর্ষনিউজ