ভারতের পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পরে শুভেন্দু অধিকারী এমন ঘোষণা দেন। এ দিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসেন শুভেন্দু। এরপরেই সাংবাদিক সম্মেলন করেন তিনি। বলেন, ‘পরিষ্কার কথা, এ রাজ্যে “গোমাতাকে” কাটতে দেব না।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘এই সংক্রান্ত বিলও আনা হবে। আইন থাকার পরেও “লুকিয়ে-চুরিয়ে” তা চলছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপও নেয়া হচ্ছে।’
এ সময় রাজ্যের বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলোকে বছরে এক লক্ষ টাকা দেয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু।