Image description

কয়েক ঘন্টা থেমে থাকার পর ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (৬:২০ ও ৬:৪০ মিনিটে)  দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায়  ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলায় ফুসে উঠেছে ইরানও। রয়টার্সের খবরে বলা হয়েছে , আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাইয়ের কেন্দ্রস্থলে (ডাউনটাউন) বিস্ফোরণের শব্দ শোনা গেছে।   নতুন করে শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ফার্স নিউজ জানিয়েছে ,  কৌশলগত হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের আশেপাশে নতুন ক্ষেপণাস্ত্র  হামলা চালিয়েছে  মার্কিন বাহিনী । স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, শত্রু বাহিনী’র প্রজেক্টাইল আঘাত হেনেছে এই অঞ্চলে। এর পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতে ,  পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোকে কড়া হুশিয়ারি দিয়েছে তেহরান । বলা হয়েছে , ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি ও পরিচালনার জন্য কোন ভাবেই যেন তাদের ভূখণ্ড, জলসীমা এবং আকাশসীমা ব্যবহার করতে না পারে ওয়াশিংটন। পাশাপাশি, ‘ইরানের বিরুদ্ধে ব্যবহৃত মার্কিন ঘাঁটি, স্থাপনা এবং সম্পদের ওপর ইরানের প্রতিরক্ষামূলক হামলাগুলো সম্পূর্ণ বৈধ। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে এটি ইরানের আইনগত এবং সহজাত আত্মরক্ষার অধিকারের অন্তর্ভুক্ত’ বলেও উল্লেখ করেছে তেহরান।