ওমান উপসাগরে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
প্রতিবেদনে বলা হয়, ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করেছে। এর জবাবে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এই হামলায় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ইরানের সশস্ত্র বাহিনীকে সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর মার্কিন নৌ অভিযানকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। অপারেশনাল কমান্ড ইউনিটটি জানায়, তারা ‘মার্কিন নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার প্রতিশোধ নেবে’।
এরও আগে যুক্তরাষ্ট্রের নৌ-অবেরোধ ভেঙ্গে ওমান উপসাগর পাড়ি দিতে গিয়ে একটি ইরানি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। কার্গো জাহাজটি হরমুজ প্রণালির পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ অভিযানের খবর নিশ্চিত করেছেন।
সূত্র: বিবিসি।