Image description

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে দেওয়া আইজিপির বক্তব্যের মূল অর্থ বিকৃত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলতে চেয়েছেন, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতো অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, নির্যাতিত এবং অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা চাকরি হারানো পুলিশসহ অনেকেই রাজপথে ছিলেন। আইজিপি নিজেও তখন এ আন্দোলনে শরিক হয়েছিলেন। ওই প্রেক্ষাপটেই তিনি মন্তব্যটি করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক। এ বিষয়ে সবাইকে পূর্ণ বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনার আহ্বান জানানো হচ্ছে।

বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।