তারেক রহমান-সালাউদ্দিন আহমেদ গণঅভ্যুত্থানে অংশ নেন নাই বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় আপনি ও তারেক রহমান আপনারা দেশের বাইরে ছিলেন। আমি বলবো না এতে আপনাদের ভূমিকা নেই। শেখ মুজিবুর রহমানও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই কিন্তু স্বাধীনতায় তার ভূমিকাকে আমরা স্বীকার করি। তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদ গণঅভ্যুত্থানে অংশ নেন নাই কিন্তু গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা আছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে ফেনীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টার ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আপনাদের পদক্ষেপ যদি বিপক্ষে যায় এর ফল ভোগ করতে হবে জানিয়ে তিনি বলেন, ছেলে হারানো মায়ের চোখের পানি রক্তের বেদনা কোনদিন বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে না। সরাসরি অংশগ্রহণ না করার কারণে সরকারের গৃহীত পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। সরকারের উচিৎ জনগনের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার৷ বিগত সময়গুলোকে ভুলে না গিয়ে আসুন আবার ঘুরে দাঁড়ায় রাষ্ট্র সংস্কারে রাষ্ট্র গঠনের রাজনীতিতে সবাই আত্মনিয়োগ করি।
মঞ্জু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় একটা শঙ্কা তৈরি করেছে। আমরা সবাই এতে স্বাক্ষর করেছি, অঙ্গীকার করেছি। আপনারা দেখবেন জুলাই সনদে যে অঙ্গীকারে আমরা স্বাক্ষর করেছি, সেখানে বলা আছে- আমরা কখনো কোন আদালতে চ্যালেঞ্জ করবো না, কোন আদালতে চ্যালেঞ্জ করতে দেব না, আদালতে এটাকে নিয়ে প্রশ্ন তুলবো না। কিন্তু আপনার দেখেছেন আদালতে গিয়েছে এবং এটার পেছনে যে বিএনপির নেতারা রয়েছেন। যদি আপনারা প্রশ্নবিদ্ধ করেন আপনি যদি বলেন যে এটা সংবিধানে নেই।
ফেনীর নির্বাচন নিয়ে অভিযোগ করে মঞ্জু বলেন, আমাদের ফেনীতে যে নির্বাচন হয়েছে সর্বপ্রথম আমাদের একজন নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। আপনারা বলেন সে ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে? করা হয়নি। সেদিন আমার নির্বাচনের প্রধান পরিচালক আনম আবদুর রহিম তাকে ধর্মপুরে কিভাবে আক্রমণ করা হয়েছে। শাহ আলম বাদলের উপর আক্রমণ করা হয়েছে আমাদের অন্তত ১০-১৩ জন নেতাকর্মীকে নির্দয়ভাবে মেরে আহত করা হয়েছে। গাড়িটি ভেঙে তছনছ করে দেয়া হয়েছে। আপনারা কি শুনেছেন কাউকে গ্রেফতার করতে? কোন ব্যবস্থা নিতে? সেদিন সেনাবাহিনী আমাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনারও প্রশাসনকে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
এবি পার্টি ফেনীর আহ্বায়ক মাস্টার আসানুল্লাহ সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সদস্য সচিব ফজলুল হক। দেশ রূপান্তর