Image description

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার (৫২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল জব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাইনছড়ি এলাকায় মিয়ানমার সীমান্তবর্তী ৫১ ও ৫২নং পিলার সংলগ্ন কয়েকজন শ্রমিক কাঠ সংগ্রহে যায়। সেখানে সীমান্তের কাঁটাতারের পাশে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন হঠাৎ বিষ্ফোরিত হয়। এ আব্দুর জব্বার গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। 

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে আব্দুর জব্বার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।