Image description

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকায় রোজাদার পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর স্ত্রী শামীমা সুলতানা।

 

বৃহস্পতিবার বিকাল থেকে ইফতারের আগ পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় তিনি নিজ উদ্যোগে রোজাদার পথচারী, শ্রমজীবী মানুষ ও শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন।

ইফতারের প্যাকেটে ছিল বিরিয়ানি ও বিশুদ্ধ পানির বোতল। রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

শামীমা সুলতানা গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রমজানের সময়ে এমন উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য অনেক বড় সহায়তা। তারা এমপি পত্নী শামীমা সুলতানার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।