Image description

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে ব্যানারটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটি সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, “রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীর ছবিসহ অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করছে—এসবও দ্রুত অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।”

কয়েকদিন আগে বিজয় সরণি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি এলইডি পর্দায় প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শিত হতে দেখে তখনই সেটি অপসারণের নির্দেশ দেন তিনি।

শীর্ষনিউজ