Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

আইন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয়ে থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর কথা।

ইসি কর্মকর্তারা জানান, ২৯৬ জনের একটি তালিকা সংসদ সচিবালয় পাঠিয়েছে৷ এখন ভোটের পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেছেন, রোজার মধ্যে সংসদে নারী আসনের ভোট সম্পন্ন করে ফেলার কথা আমরা ভাবছি।