ভারত ও চীনে সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে এই দুই দেশে সফরের আমন্ত্রণ জানানো হয়।
সুবিধাজনক সময়ে ড. খলিলুরকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার বিকেলে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে জয়শঙ্করের পক্ষে আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। খলিলুর রহমানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাত করেন প্রণয় ভার্মা।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চীনের দূত ইয়াও ওয়েন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি ড. খলিলুরকে দ্রুত চীন সফরের আমন্ত্রণ পৌঁছে দেন তিনি।
শীর্ষনিউজ