প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ সোমবার দুপুরে বলেন, মুখ্য সচিব পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
তার পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ এখনো জানা যায়নি।
২০২৪ সালের অক্টোবরে সিরাজ উদ্দিন মিয়া দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পান।
গত শনিবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শীর্ষনিউজ